অতিথি পাখি: শিকার নয়, সংরক্ষণেই আসুক মুক্তি

| রবিবার , ৪ জানুয়ারি, ২০২৬ at ৫:১৮ পূর্বাহ্ণ

পরিযায়ী পাখিরা হচ্ছে ভ্রাম্যমাণ অতিথি। আমাদের এই অঞ্চলে, বিশেষ করে শীতের মৌসুমে দূরদূরান্ত থেকে অনেক পরিযায়ী পাখির বিচরণ ঘটে। তাদের উপস্থিতি প্রকৃতির সৌন্দর্য বর্ধনের পাশাপাশি জীববৈচিত্র্যের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। তাই এসব অতিথি পাখিদের শিকার না করে, এদের অবাধ বিচরণের নিরাপদ অভয়ারণ্য গড়ে তোলা জরুরি। পরিযায়ী পাখি শিকার করা দন্ডনীয় অপরাধ। পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ আইন হালনাগাদ ও বাস্তবায়নের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি সংশ্লিষ্টদের যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে এদের সুরক্ষা দিতে হবে। ‘অতিথি পাখির কলতানে ভরে উঠুক প্রকৃতি, শিকারে নয় সংরক্ষণেই হোক আমাদের তৃপ্তি’, এ স্লোগানকে ধারণ করে দূর সীমানা পাড়ি দিয়ে আসা এই পরিযায়ী পাখিদের প্রতি আমাদের মানবিক এবং নমনীয় হওয়া বাঞ্ছনীয়।

আশিক বিন আলম সোহাগ

শিক্ষার্থী,

সমাজবিজ্ঞান বিভাগ,

চট্টগ্রাম কলেজ।

পূর্ববর্তী নিবন্ধনতুন বছরের ডাক
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে