অক্সিজেন থেকে আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৩ আগস্ট, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মো. তৌহিদুল আলম। ফটিকছড়ির বিবিরহাট এলাকার বাসিন্দা তিনি। গত সোমবার নগরীর অক্সিজেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত বছরের ৩ ডিসেম্বর বায়েজিদ এলাকায় সড়ক দুর্ঘটনায় নাঈম হাসান নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় বায়েজিদ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।

এতে তৌহিদুল আলমকে প্রধান আসামি করা হয়। র‌্যাব৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্‌ফর হোসেন জানান, তৌহিদুল আলমের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। উক্ত অভিযানে তিনি গ্রেপ্তার হন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমিলাদুন্নবী কবে, জানা যাবে আজ
পরবর্তী নিবন্ধরাউজানের ৩১ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন