খেলাপি ঋণ আদায়ের ৬টি সহ মোট ৯ টি মামলার সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম লিটন কুমার বিশ্বাস। নগরীর খাতুনগঞ্জের বাদল বিশ্বাসের ছেলে তিনি। গতকাল নগরীর বহদ্দারহাট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার লিটন কুমার বিশ্বাসের বিরুদ্ধে ৬টি অর্থ ঋণ জারি মামলায় সাজা পরোয়ানা রয়েছে। এছাড়া তিনটি রয়েছে সিআর সাজা পরোয়ানা। সবমিলে ৯ টি সাজা পরোয়ানামূলে নগরীর বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, গ্রেপ্তার পরবর্তী লিটন কুমার বিশ্বাসকে আদালতে সোপর্দ করা হয়েছে।









