নগরে ৯ বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে ৭০ বছরের এক দোকানদারকে গ্রেপ্তার করেছে হালিশহর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল ৪টার দিকে হালিশহর বি–ব্লক পাবলিক স্কুল মোড় এলাকার একটি মুদির দোকানে চিপস কিনতে যায় শিশুটি। এ সময় দোকানদার তার সঙ্গে যৌন হয়রানির চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন। এরপর হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে হেফাজতে নেয়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদীকে বলেন, দোকানে চিপস কিনতে গেলে শিশুটিকে ব্যাড টাচ করে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে মামলা করেছেন।










