হেফাজত আমীরের সাথে আসিফ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ at ৯:০৩ অপরাহ্ণ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-র মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

২০ এপ্রিল (সোমবার) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত ঐতিহাসিক বাবুনগর মাদ্রাসায় গিয়ে তিনি আমীরে হেফাজতের সাথে এই সাক্ষাৎ করেন। আসিফ মাহমুদ মাদ্রাসায় পৌঁছালে ছাত্র ও শিক্ষকরা তাকে স্বাগত জানান।

সাক্ষাৎকালে আসিফ মাহমুদ আমীরে হেফাজতের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন। এসময় দেশের চলমান পরিস্থিতি ও ধর্মীয় বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়।

বৈঠক শেষে আমীরে হেফাজত আগামী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আসিফ মাহমুদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

সাক্ষাৎ শেষে আসিফ মাহমুদ উপস্থিত সাংবাদিকদের বলেন, “দেশের শীর্ষ আলেমদের দোয়া ও পরামর্শ আমাদের আগামী দিনের পথচলায় পাথেয় হয়ে থাকবে। আমরা একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।”

এসময় এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ এবং বাবুনগর মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে যৌথ অভিযান: ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
পরবর্তী নিবন্ধখাতুনগঞ্জে কোস্ট গার্ডের অভিযান: অসাধু ব্যবসায়ীদের জরিমানা