‘হিজড়া শুধু শারীরিক ব্যাপার নয়, হিজড়া মানসিক, সংস্কৃতি এবং আচরণগতও হতে পারে।’ গতকাল মঙ্গলবার নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত বন্ধু মিডিয়া ফোরামের সভায় বক্তারা এ কথা বলেন। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সভায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ম্যানেজার (অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ মশিউর রহমান বলেন, হিজড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, অধিকার সুরক্ষা, সমাজের মূলধারায় অন্তর্ভুক্তিকরণে সমন্বিতভাবে কাজ করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
আলোচনায় অংশ নেন বন্ধুর সিনিয়র ডিআইসি ম্যানেজার এ কে হুমায়ুন কবির, মিডিয়া ফোরামের আহ্বায়ক সাংবাদিক স্বরূপ ভট্টাচার্য্য, সাংবাদিক জাহেদ মোতালেব, আল রাহমান, ওমর ফারুক, রাজু বড়ুয়া, বিশ্বজিৎ পাল, সোহেল মারমা, মনিরুল ইসলাম মুন্না, আহমেদ মুসা, দেবজ্যোতি দেবু, আজিজা হক পায়েল, আঁখি বড়ুয়া ও জামাল উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।













