হালদা থেকে ৬০০০ মিটার জাল, ছয়টি বড়শি জব্দ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ জুলাই, ২০২৬ at ৭:৩৩ পূর্বাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে মৎস্য বিভাগ গত মঙ্গলবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করেছে। নদীর খলিফাঘোনা থেকে ছিপাতলী পর্যন্ত পরিচালিত অভিযানে ছয় হাজার মিটার জাল ছয়টি বড়শি জব্দ করা হয়েছে। জব্দকৃত জালগুলোর দৈর্ঘ্য ছয় হাজার দিটার। আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা। সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ ও কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র, মা মাছের প্রজনন পরিবেশ সুরক্ষায় ও হালদা নদীর অন্যান্য মাছ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে মৎস্য অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী। অভিযান কালে অত্র দপ্তরের ক্ষেত্র সহকারী লিংকন চৌধুরী ও হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, তানভীর, আদিল এবং আইডিএফের পাহারাদার ঝন্টু বড়ুয়া সহযোগিতা করেন। অভিযানে আইডিএফের স্পীডবোড ব্যবহার করা হয়। অভিযান পরিচালনাকারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অভিযানের সত্যতা গণমাধ্যম নিশ্চিত করে বলেন, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে হালদা নদী কার্প সহ সকল মাছের নিরাপদ আশ্রয়স্থল হবে। হালদা নদীর মৎস্য সম্পদ ও বায়োডাইভারসিটি রক্ষায় এবং অবৈধ মা মাছ শিকার ও ধংসাত্মক জাল থেকে মিঠা পানির প্রজনন ক্ষেত্র রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধইরান যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩ হাজার ৭৫০ কোটি ডলার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল