হামলা থামাতে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদি আরবের : প্রতিবেদন

| বুধবার , ২৮ অক্টোবর, ২০২৬ at ৭:৪২ পূর্বাহ্ণ

সৌদি আরব ইরানের মধ্যস্থতায় হওয়া একটি সমঝোতার আওতায় ইয়েমেনের হুতি মিলিশিয়াদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে বলে খবর হয়েছে। খবর বিডিনিউজের।

উপসাগরীয় অঞ্চলের কুটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, সৌদি আরবের ওপর হামলা বন্ধ করা ও যুদ্ধবিরতি নিশ্চিত করা এই সমঝোতার লক্ষ্য। প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান তেহরান সফর করেছেন হুতিদের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য। জানা গেছে, ইরানের মাধ্যমে হুতিদের ১০০ কোটি ডলার হস্তান্তরের বিষয়টি প্রস্তাবিত ব্যবস্থায় অন্তর্ভুক্ত ছিল। খবর অনুযায়ী, এই আলোচনায় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও তুলস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন উপস্থিত ছিলেন। পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব মোহসেন রেজায়ি ও ইসলামিক রেভল্যুশানির গার্ড কোরের (আইআরজিসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা। সমপ্রতি সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোর ওপর হুতিদের হামলা বৃদ্ধি পেয়েছে। এতে হতাহতের ঘটনাও ঘটছে।

এতে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে সৌদি আরব। এর পাশাপাশি হরমুজ প্রণালিতে তেলবাহীত ট্যাঙ্কারগুলোতে ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি ব্যাহত হচ্ছে। এতে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতি ঝুঁকির মধ্যে পড়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের
পরবর্তী নিবন্ধমোদীর গোপনীয়তা আইনের বিরুদ্ধে আদালতে সংবাদমাধ্যমগুলো