রাঙ্গুনিয়া উপজেলার শায়ের হাফেজ মৌলানা মুহাম্মদ ইয়াকুব আল কাদেরী নঈমী (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। গত বুধবার ভোরে সেহেরি খেয়ে রোজার প্রস্তুতিকালে হঠাৎ হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে যান। একইদিন বিকেল ৩টায় উপজেলার পশ্চিম সরফভাটা দোতলা মসজিদ সংলগ্ন হজরত কাজী আবদুল হামিদ শাহ (রহ.) ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
জন্মগত অন্ধ হলেও তিনি কোরানের হাফেজ ছিলেন। তাঁর সুমধূর কন্ঠে ইসলামী গজল শুনে মুগ্ধ হতেন সকলে। তার এমন আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।












