ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলালের সার্বিক সহযোগিতায় প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব আকবর আলি ও হাটহাজারী উপজেলার ১৫ নম্বর বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হকের উদ্যোগে বুড়িশ্চর ইউনিয়নের বদল চৌধুরী বাড়ি এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে গত ১ জুন কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল ড্রেন পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান এবং শিক্ষার্থীদের নিরাপত্তায় একখুইল্যা পুকুরের পূর্বপাড়ে রাস্তার পাশে দেয়ালের উপর রেলিং স্থাপন। কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন মো. আবু সাঈদ চৌধুরী, মনিরুল হক শাওন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।












