হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২৭ জুলাই, ২০২৬ at ৬:১৪ পূর্বাহ্ণ

হাটহাজারীতে রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মফজল আহমদ চৌধুরী (৬৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রবিবার বেলা ১২টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট বাজারের দক্ষিণ পাশে চট্টগ্রামনাজিরহাট সড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত মফজল আহমদ চৌধুরী ধলই ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ হাদী চৌধুরী বাড়ির বাসিন্দা।

কাটিরহাট দরগা রাস্তার মাথা এলাকার এক ফার্মেসির স্বত্বাধিকারী মো. আলাউদ্দিন জানান, উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট বাজারের দক্ষিণ পাশে স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকায় সড়ক পার হওয়ার সময় প্রথমে হাটহাজারীমুখী বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ও পরে আরেকটি সিএনজিচালিত টেঙি মফজল আহমদ চৌধুরীকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে আশেপাশের লোকজন ছুটে গিয়ে গুরুতর আহতকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই উপজেলা আ. লীগ সভাপতি ফের গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমাস্টার সুফি নূরুল ইছলাম