হাটহাজারীতে পরিবেশ আইন অমান্য করে জোর পূর্বক পুকুর ভরাটের চেষ্টার অপরাধে মোবাইল কোর্টের অভিযানে মো. রুবেল (৩০) নামের এক ব্যক্তিকে অর্ধ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালের দিকে হাটহাজারী থানাধীন দক্ষিণ পাহাড়তলীর খিল্লাপাড়ার নাথপাড়া এলাকায় নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। দন্ডিত মো. রুবেল উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদস্থ ৩ নম্বর বাজার এলাকার ফয়েজুর রহমানের পুত্র।
সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সংবাদের সত্যতা পেয়ে মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করে রুবেল নামের ওই ব্যক্তিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অর্ধ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করা হয়। জানতে চাইলে নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান অভিযানের সত্যতা স্বীকার করে জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।













