হাটহাজারীতে আংশিক অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ৭টি ভাটাকে ১৩ লাখ টাকা এবং ১টি ভাটাকে প্রকাশ্যে ৫ লাখ টাকা জরিমানার কথা বলা হলেও পরে ৩ লাখ টাকাসহ মোট ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী চালানো অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রেজওয়ান-উল-ইসলাম।
চিমনি ভেঙে দেয়া ভাটাগুলো হলো, মেসার্স কর্ণফুলী ব্রিকস (KRM), মেসার্স চারিয়া মেঘনা ব্রিকস (NBM), মেসার্স কাজী ব্রিকস ম্যানুঃ (KBM), মেসার্স শাহেন শাহ ব্রিকস ফিল্ড (SNF) মেসার্স কাদেরিয়া ব্রিকস (KBC), মেসার্স চট্টলা ব্রিকস (CBM),মেসার্স সেঞ্চুরি ব্রিকস (CBM-1), মেসার্স হিমালয় ব্রিকস।
অভিযান সূত্রে জানা যায়, উক্ত অভিযানে ইটভাটা সমূহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর কতিপয় ধারা লঙ্ঘন করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট এলাকার মেসার্স কর্ণফুলী ব্রিকস (KRM) এর ইটভাটার চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয় এবং মালিক মো.ফোরকান আহমদ কে এক লাখ টাকা, মির্জাপুর ইউনিয়নের মেসার্স চারিয়া মেঘনা ব্রিকস (NBM) এর চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয় এবং মালিক মো.ইলিয়াছ কে দুই লাখ টাকা, চারিয়া এলাকার মেসার্স কাদেরিয়া ব্রিকস (KBC) চিমনিসহ কিলন গুঁড়িয়ে দিয়ে মালিক সাখাওয়াত হোসেন কে দুইলাখ টাকা, একই এলাকার মেসার্স কাজী ব্রিকস ম্যানুঃ (KBM) এর চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে মালিক মো. সাখাওয়াত হোসেনকে দুইলাখ, মেসার্স শাহেন শাহ ব্রিকস ফিল্ড (SNF) এর চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে মালিক মো. সাখাওয়াত হোসেনকে দুইলাখ টাকা, মেসার্স চট্টলা ব্রিকস (CBM),এর চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে মালিক মো. সাখাওয়াত হোসেন কে দুইলাখ, মেসার্স সেঞ্চুরি ব্রিকস (CBM-1) এর চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে মালিক মো.সাখাওয়াত হোসেনকে দুই লাখ টাকা, মেসার্স হিমালয় ব্রিকস, মালিক মো.রাশেদুল ইসলাম কে তিনলাখ টাকা জরিমানা করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে তা আদায় করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো.আশরাফ উদ্দিন, সিনিয়র কেমিস্ট মিস জান্নাতুল ফেরদৌস, পরিদর্শক চন্দন বিশ্বাস ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন র্যাব-০৭ এর সদস্যবৃন্দ, চট্টগ্রাম আনসার সদর দপ্তরের সদস্যবৃন্দ, হাটহাজারী থানার পুলিশ সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও মোবাইল কোর্টে সার্বিক সহযোগীতা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হাটহাজারী স্টেশনের সদস্যগন।
জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রেজওয়ান-উল-ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যম কে জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় ও জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।














