১৯নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়ার হাফেজিয়া রোডে হতদরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. দুলাল মিয়া এবং সদস্য সচিব মো. শামীম আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় এ ত্রাণ বিতরণ করা হয়।
চাল বিতরণের সভায় নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের যেকোনো সমস্যায় বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রয়েছে এবং আগামীতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এতে উপস্থিত ছিলেন মো.দেলোয়ার হোসেন, মো. দেলোয়ার হোসেন সাইদ, বেলাল জমাদার, মো. শাকিল, মো. নবী, মো. রুবেল, মো. আবির প্রমুখ। এ সময় এলাকার বিপুল সংখ্যক হতদরিদ্র ও দুস্থ মানুষের হাতে চাল তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি












