স্বাধীনতার কবি গাজী আরিফ মান্নান | বুধবার , ১৫ মার্চ, ২০২৩ at ১০:৩৫ পূর্বাহ্ণ বজ্রকন্ঠে আওয়াজ তোলেন স্বাধীনতার কবি মন আকাশে উঠলো যেন স্বাধীন হবার রবি। বুক চেতিয়ে করলো লড়াই যার কাছে যা ছিলো দেশের জন্য কোমল হাতেও অস্ত্র তুলে নিলো। যুদ্ধ জয়ের স্বাদ আসিলো দীর্ঘ ন’মাস পর লাল সবুজের পতাকাটি আসল সবার ঘর।