সেবা ও ওষুধ পেলেন ৩ শতাধিক বন্যা কবলিত জনগণ

বাঁশখালীতে চিকিৎসা ক্যাম্প

| রবিবার , ১৯ জুলাই, ২০২৬ at ৮:২৭ পূর্বাহ্ণ

বাঁশখালীতে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটির (বিএমএসএস) অংশগ্রহনে ও উন্নয়ন সংস্থা ইপসার সহযোগিতায় চিকিৎসা ক্যাম্প গত শুক্রবার অনুষ্ঠিত হয়। জলদী ভাদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে চিাকৎসা ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি ) মো. ওমর সানি আকন । সংবাদকর্মী কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় এতে ডা. মো. সাইফুল আমিন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাগরিকা দাশ বক্তব্য রাখেন। চিকিৎসা ক্যাম্পে বিএমএসএস বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীরাসেবাকার্য পরিচালনা করেন ।এতে ৩ শতাধিক বন্যা কবলিতদের চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয় এবং ডায়রিয়া, সাপে কাটা ও দুর্যোগে নিজেদের নিরাপদ রাখার উপর বিশেষ মতবিনিময় করা হয়।

চিকিৎসা ক্যাম্পে সেবা প্রদান করেন ডা.মো. ওমর ফারুক,ডা. সাইফুল আমিন, ডা. ফরিদুল হক, ডা. মাহজাবীন ইসলাম মাহিয়া, তাহমিদ ইসলাম রিফাত, মো. রাফকাত চৌধুরী,তানহা তাবাসসুম তমালী,সায়দা তাসনিম নাঈম, তাসনীম মারজানা ত্বাহা,সামিত জায়েদ,সাজ্জাদ হোসাইন, আহমেদ উল্লা খোন্দকার, জাসিয়া তানজিম,মাহদীন রহমান চৌধুরী, মহসিনাত সামিহা, জুনায়েদ হোসেন চৌধুরী, ইপ্সিতা তারান্নুম চৌধুরী, ইফফাত নুসাইবা চৌধুরী, ফারদিন মোস্তফা, শিক্ষক আবদুর রউফ প্রমুখ। সার্বিক সহযোগিতা করেন জলদী ভাদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকশিক্ষিকাবৃন্দ, বিদ্যালয়র পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ ইপসার স্বেচ্ছাসেবকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাংগঠনিক ভিত্তিকে সুসংহত ও শক্তিশালী করতে হবে
পরবর্তী নিবন্ধবৌদ্ধ ছায়াঙ্গনের যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন