সদ্ধর্ম, শিক্ষা, সংস্কৃতি ও মানবকল্যাণে এক যুগের সফল পথচলা উদযাপন করেছে বৌদ্ধ ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বৌদ্ধ ছায়াঙ্গন। এ উপলক্ষে শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে দিনব্যাপী অষ্টপরিষ্কারসহ বৈকালিক সংঘদান, শ্রামণদের সূত্রপাঠ, শিশু–কিশোরদের বন্দনা ও গাথা, ‘শব্দে ও উপস্থাপনায় বৌদ্ধ জীবনকথা’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বৌদ্ধ ছায়াঙ্গন গুণরত্ন পিতা–মাতা সম্মাননা, বৌদ্ধ যুব গৌরব সম্মাননা–২০২৬ প্রদান এবং স্মারকগ্রন্থ ‘বোধিছায়া’–এর মোড়ক উন্মোচনসহ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিক্ষুসংঘ, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি জ্ঞানানন্দ মহাথের। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথের। প্রধান সদ্ধর্মদেশক হিসেবে ধর্মদেশনা প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সচিব সংঘানন্দ মহাথের। বিশেষ অতিথি ছিলেন মেত্তানন্দ থের, জয়শ্রী ভিক্ষু এবং করুণানন্দ ভিক্ষু। দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন উপেন্দ্র–বিজয় ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রদীপ কুমার বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ ছায়াঙ্গনের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ বৌদ্ধ সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া। প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা পন কুমার বড়ুয়া। সংবর্ধেয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৌদ্ধ ছায়াঙ্গনের উপদেষ্টা রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড এবং বৌদ্ধ ছায়াঙ্গনের উপদেষ্টা রোটারিয়ান ডা. অমরেশ বড়ুয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বৌদ্ধ ছায়াঙ্গনের উপদেষ্টা লায়ন অধ্যাপক ববি বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া হৃদয় এবং কল্পনা স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সঞ্চয়ন বড়ুয়া। এছাড়া সম্মানিত অতিথি ছিলেন বৌদ্ধ ছায়াঙ্গনের প্রতিষ্ঠাতা চয়ন বড়ুয়া এবং রাজীব বড়ুয়া। সংগঠনের সভাপতি অনুপম বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শুভ বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন বৌদ্ধ ছায়াঙ্গন মেধাবৃত্তি পরিষদের চেয়ারম্যান মিশু বড়ুয়া এবং মহাসচিব প্রজেশ বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।












