সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি় | রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ at ৩:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেন থেকে পড়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল আনুমানিক সোয়া ১০টা সময়ে এ ঘটনাটি ঘটে। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকাল আনুমানিক ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহ জামালপুরগামী বিজয় এক্সপ্রেস সকাল সোয়া ১০টার সময় সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন ও কলাবাড়িয়া এলাকার মাঝামাঝি স্থান এলাকা অতিক্রম করছিল। এ সময় ফয়সাল আহমেদ (১৫) নামের এক কিশোর ট্রেন থেকে নিচে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

খবর পেয়ে সীতাকুণ্ড রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে তার সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।

এ বিষয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, সকাল আনুমানিক ৯টার দিকে ময়মনসিংহ জামালপুরগামী বিজয় এক্সপ্রেস সীতাকুণ্ড উপজেলা অতিক্রমকালে বারৈয়ারঢ্যালা ও কলাবাড়িয়া এলাকার মাঝামাঝি স্থানে একটি ১৫ বছরের কিশোর ট্রেনের ছাদ থেকে পড়ে ঘটনা চলে মারা যায়। নিহতের সুরতাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের জন্য প্রস্তুতি চলছে। এছাড়া
নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

নিহত ফয়সাল আহমেদ কিশোরগঞ্জ জেলার মিঠাময় থানাধীন এলাকার বাসিন্দা মোহাম্মদ বশিরের ছেলে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধচন্দনাইশে পর্যটক এক্সপ্রেসের সাথে মাছ বোঝাই ট্রাকের সংঘর্ষ