কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭২ জনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা করা হয়েছে। শনিবার রাতে সীতাকুণ্ড ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই ধনতোষ চাকমা বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত হিসাবে মো. হাসান, মো. রাফি, মো. রাসেল, মো. তৌহিদুল ইসলাম, মো. এরশাদ, ফারুক ওরফে কাঁচি ফারুক, মো. সোহেল মেম্বার, শহিদুল ইসলাম, কাজী বাবুল খান, কাজী মো. রকি, জহির উদ্দিন, শাখাওয়াত হোসেন সাগর, মো. শাওন, মো. টিটু, মো. দিপু, সালাউদ্দিন, আজম, মুন্না, রবিউল হোসেন ওরফে শাকিল, মো. সাদ্দাম, আমজাদ হোসেন, আজাদ, বাবলু হোসেন, হাবিবুর রহমান তুষার, আবির হোসেন জেকি, আব্দুল আলীম, ইরান, রিমন, আশরাফ, সাইদুল ইসলাম ওরফে ইসলাম, দিদারুল আলম মেম্বার, মো. হাসান, মো. সোহেল ও মো. হামিদসহ মোট ৩৭ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত নামা আরো ৩৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর উপজেলার সলিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ সলিমপুর ফৌজদারহাট মহাসড়কের উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ও অজ্ঞাতনামা লোকজন রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের উদ্দেশ্যে জনমনে ভয়ভীতি সৃষ্টি এবং জনসাধারণের ক্ষতিসাধনের লক্ষ্যে নাশকতা সৃষ্টি করার জন্য স্লোগান দিয়ে ঝটিকা মিছিল শুরু করে। এসময় ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ ও কার্তুজের খোসা উদ্ধার করা হয়। এ ঘটনায় পর ঘটনাস্থল থেকে সাইফুউদ্দিন শিকদার পারভেজ, আশরাফুল ইসলাম ও সৈয়দ আশরাফকে গ্রেপ্তার করা হয়।
এদিকে সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই ধনতোষ চাকমা বাদী হয়ে মোট ৭২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ওসি আরো বলেন, মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।











