সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরায় অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত ইলিশ মাছ ৮ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলার বাঁশবাড়িয়া ঘাটে এ অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ ইয়াকুব হোসেন, তথ্য সংগ্রহকারী রাসেল ও জাফর।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী বলেন, অভিযানকালে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ ধরায় প্রায় ২৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত ইলিশ মাছ ৮ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।












