ব্রাক্ষণবাড়িয়া থেকে ৪ চোরাই টেক্সি উদ্ধার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২২ জুলাই, ২০২৩ at ৮:৩৯ পূর্বাহ্ণ

কর্ণফুলী থেকে চুরি হওয়া একটি সিএনজিচালিত টেক্সির তদন্ত করতে গিয়ে ব্রাক্ষণবাড়িয়ার বিজয় নগর থেকে উদ্ধার করা হল ৪টি চোরাই টেক্সি। এ সময় চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার এ তথ্য জানান কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ।

তিনি জানান, একটি টেক্সি চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে জানা যায়, টেক্সিগুলো চট্টগ্রাম ও কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে একটি সংঘবদ্ধ চোরাই চক্র চুরি করে নিয়ে যায়। পরে সেগুলো ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয় নগরে মো. নুর আহম্মদের বসতবাড়িতে রাখে। গত বুধবার রাতে কর্ণফুলী থানার একদল পুলিশ অভিযান চালিয়ে গাড়িগুলো উদ্ধার করে। চোরাই চক্রের গ্রেপ্তার তিন সদস্য হলেন ভোলা জেলার তজমুদ্দিন থানার মৃত চাঁন মিয়ার পুত্র মো. করিম (৪২), কুমিল্লা জেলার দাউদকান্দি থানার নুরু মিয়ার পুত্র মো. সুমন মিয়া (৪০), ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয় নগর থানার দক্ষিণ বীরপাশা গ্রামের জানু মিয়ার পুত্র নুর আহম্মদ (২৫)

ওসি দুলাল মাহমুদ বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় এ চোর চক্রকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মামলা দায়েরপূর্বক বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধখায়েজ আহমেদ ভূঁইয়া
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে অভিযানে ২৫ কেজি ইলিশ জব্দ নিলামে বিক্রি