চিটাগাং ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশন আয়োজিত ৮ম সিসিএল জাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপের এই্ পর্যন্ত ১০০টি খেলার নিষ্পত্তি হয়েছে। সর্বশেষ গত ১৮ আগষ্ট আরো ১২ টি খেলায় বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার ৩–২ গেমে আর এন্ড বি বিলিয়ার্ডস সেন্টারকে, দি ক্লাব হাউস চিটাগাং ৩–১ গেমে লি রয়েল স্পোর্টসকে, বাংলাদেশ কিউ স্পোর্টস একাডেমি ৩–০ গেমে নারায়ণগঞ্জ ক্লাবকে, গুলশান ক্লাব ৩–২ গেমে স্পোর্টস এক্স বিলিয়ার্ডসকে, জিমিস বোওলিং এন্ড বিলিয়ার্ডস ৩–২ গেমে আফটার আওয়ার্সকে, বেইজ বিয়িার্ডস ৩–২ গেমে কিউ বিলিয়ার্ডসকে, আরেফিন্স এ্যারিনা ৩–০ গেমে উত্তরা ক্লাবকে, ব্র্যাক এন্ড বল (বিএনবি)৩–১ গেমে নাস বিলিয়ার্ডস একাডেমিকে, কিউ এন্ড ইউ ৩–০ গেমে কুমিল্লা ক্লাবকে, এ্যারিনা বাই কিউ স্পোর্টস একাডেমি ৩–২ গেমে কিউ স্পোর্টস হাবকে, রাভেন বিলিয়ার্ডস এন্ড গেমিং ৩–২ গেমে ক্যাথলিক ক্লাব চট্টগ্রামকে এবং কুমিল্লা সিটি ক্লাব ৩–১ গেমে বাংলাদেশ ক্লাব লিঃকে পরাজিত করে।












