সিবিইউএফটিতে লিডারশিপ বিষয়ক সেমিনার

| মঙ্গলবার , ৫ মার্চ, ২০২৪ at ৮:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি) প্রযুক্তিগত শিক্ষার পাশাপাশি নেতৃত্বের গুণাবলী অর্জনে শির্ক্ষাথীদের উদ্বুদ্ধ করে আসছে। এ লক্ষ্যে গতকাল সোমবার সিবিইউএফটির হল রুমে ‘Mastering The Art of Effective Leadership Startegies For Succecs ’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

ভাইস–চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ওবায়দুল করিমের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তা ছিলেন প্রফেসর কাজী নাজমুল হুদা। উপস্থিত ছিলেন সিবিইউএফটি ট্রাস্টি বোর্ডের এস এম সাজেদুল ইসলাম, ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী প্রমুখ। ভাইস–চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ওবায়দুল করিম সমাজে সৎ ও আদর্শবান নেতৃত্ব সৃষ্টির প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে তরুন ছাত্রসমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উন্নত নেতৃত্বের গুণাবলী অর্জনের আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বেওয়ারিশ লাশ দাফন করল গাউসিয়া কমিটি
পরবর্তী নিবন্ধমালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ইউনিএসজেডএর সঙ্গে ইউসিটিসির চুক্তি স্বাক্ষর