সিএসইতে লেনদেশ ৯৮.৮১ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ২৬ জুন, ২০২৬ at ৬:১২ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয় ৯৮.৮১ কোটি টাকা। ২,৬৬৩টি লেনদেনের মাধ্যমে মোট ১.৮০ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৯.৩৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,১৪৯.২৯ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ২.২৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৯৬.২৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৪.৬৪ পয়েন্ট কমেছে, যা হলো ৮৪২.৩৬ পয়েন্টে। সিএসই এসমেঙ ইনডেক্সএর মূল্যসূচক আজ অপরিবর্তিত ছিল, যা হলো ২,৬৪০.৭৪। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৪১,৫৯৩.৩১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৮৯,৭১৭.৭২ কোটি টাকা। সিএসইতে ৬১৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪০টির, এর মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, দাম কমেছে ৬৯টি আর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

পূর্ববর্তী নিবন্ধশেয়ারবাজারের ধাক্কায় ট্রিলিয়নেয়ার থেকে ধপাস ইলন মাস্ক
পরবর্তী নিবন্ধসৌরজগত দেখে যেতে এসেছে মহাবিশ্বের প্রাচীনতম ধূমকেতু