সিএসইতে লেনদেন ৭৩.২২ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ১৯ আগস্ট, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৭৩.২২ কোটি টাকা। ২,২৯৮ টি লেনদেনের মাধ্যমে মোট ১.২০ কোটি শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ১১০.৭২ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,৫১৩.৪০ পয়েন্ট এবং সিএসই৫০ মূল্যসূচক ৮.৫৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৫.৬৯ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৮.৯৬ পয়েন্ট কমেছে, যা হলো ৮৪৯.৭৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ১৯.১৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৪১৪.৮৫। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫৭,০৪৩.৭৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৯৮,২৩৫.৯১ কোটি টাকা। সিএসইতে ৬১৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭১ টির, দাম কমেছে ১৩৪ টি আর অপরিবর্তিত রয়েছে ৩০টির।

পূর্ববর্তী নিবন্ধআট বছর আগেই ভেঙেছে অভিনেত্রী মীমের সংসার
পরবর্তী নিবন্ধফাঁসির বদলে ইনজেকশনে মৃত্যুদণ্ডের আবেদন খারিজ ভারতের সুপ্রিম কোর্টে