চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ২৬.৮৯ কোটি টাকা। মোট ২,৯৭৪টি লেনদেনের মাধ্যমে মোট ৫৮.৬১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৭.১৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,৪৮৫.৬৩ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ৬.৫১ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৯.৮৯। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৩.৪৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৭৬.৪৮ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল ৭.০২ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৬৩৫.৭৩।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৪৭,৭০৪.৫৩ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৮৯,৭১৯.৮৫ কোটি টাকা। সিএসইতে ৬১৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪৬টির। এর মধ্যে দাম বেড়েছে ১০৮টির, দাম কমেছে ১০৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।








