সিএসইতে লেনদেন ২৪.৬৫ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ৮ জুলাই, ২০২৪ at ১১:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে রোববার লেনদেন হয়েছে ২৪.৬৫ কোটি টাকা। ৩,৭৪০ টি লেনদেনের মাধ্যমে মোট ৫৬.০৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচত ৩০৬.৪৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৪৬৩.৫২ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ২০.১৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১১০.২১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১৪.৯৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১০১৪.৬৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ৩,০৫৮.৪৫ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯৮,৮৭১.২০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪৩,৩০৯.২৫ কোটি টাকা। সিএসইতে ৬৪৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৯৯ টির, কমেছে ৩১ টির আর অপরিবর্তিত রয়েছে ১৭ টির।

পূর্ববর্তী নিবন্ধবর্ণাঢ্য আয়োজনে লোক নাট্যদলের পদক প্রদান অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধসিডনিতে অগ্নিকাণ্ডে ৩ শিশুর মৃত্যু, পুলিশের সন্দেহ হত্যাকাণ্ড