সিএসইতে লেনদেন ২০.৭২ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ at ৯:৫৯ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ২০.৭২ কোটি টাকা। মোট ১,৭৪৪টি লেনদেনের মাধ্যমে মোট ৪৬.৯২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৪.০০ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৮০১.৫১ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ১.২১ পয়েন্ট কমেছে, যা হলো ১,১১০.৫৪। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১.৬০ পয়েন্ট কমেছে, যা হলো ৮৯৮.২৩ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ১৮.৮২ পয়েন্ট কমেছে, যা হলো ২,২২৪.৪৪।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯০৯,৯১৫.৫৪ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৭৪,১৮৮.০৩ কোটি টাকা। সিএসইতে ৬২৪ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০০টির। এর মধ্যে দাম বেড়েছে ৬৯টির, দাম কমেছে ১০৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টির।

পূর্ববর্তী নিবন্ধ‘দমের মাদার’ এর ৮০তম প্রদর্শনী ঘিরে তিন দিনের নাট্যোৎসব
পরবর্তী নিবন্ধক্যান্সারের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন