চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১৯.০২ কোটি টাকা। ৩,০৪৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৭২.১৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬০.২৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৭৯৮.৪৮ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৫.৪৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৩৪.৬৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচকর ০.৫৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৮৭.৭২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল ৪.৪৫ পয়েন্ট কমেছে, যা হলো ২,৬৫০.৪৪।
গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫৯,৩৭৪.০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৯৪,০২৩.১১ কোটি টাকা। সিএসইতে ৬১৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৫৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৪৯টির, দাম কমেছে ৭৬টি আর অপরিবর্তিত রয়েছে ৩০টির।







