চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয় ১৮.৭৭ কোটি টাকা। ১,৯৩০ টি লেনদেনের মাধ্যমে মোট ৪৯.৫৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫১.৯২ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৬২৩.৪৭ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৩.১৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৮৯.৭৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৪.২৬ পয়েন্ট কমেছে, যা হলো ৮৯৩.৪৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ০.৬১ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,২৬৩.০৮। দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৯১৪,৬১২.২৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৮১,২৭৯.২৪ কোটি টাকা। সিএসইতে ৬২২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮১টির, দাম কমেছে ১১১টি আর অপরিবর্তিত রয়েছে ৩১টির।







