চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আগামী ৯ আগষ্ট প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে গতকাল ২৯ জুলাই, বুধবার চট্টগ্রাম জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার, সিএমপি হাসান মো. শওকত আলী। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মাঠ সহ স্টেডিয়ামের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং নিরাপত্তা ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন বিষয়ে তাদের দিকনির্দেশনা দেন। এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হুসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, ডিসি (সদর) অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত, ফেরদৌস আলী চৌধুরী, ডিসি (সিএসবি) মো. গোলাম রুহুল কুদ্দুস, ডিসি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











