সাধনপুর ঐক্য পরিষদের অভিষেক অনুষ্ঠান

| বুধবার , ২৬ জুলাই, ২০২৩ at ৬:২১ পূর্বাহ্ণ

ইউনিয়নভিত্তিক সামাজিক সংগঠন সাধনপুর ঐক্য পরিষদের নব–নির্বাচিত কমিটির অভিষেক, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নগরীর একটি রেস্তোরাঁয় গত ২২ জুলাই অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে.এম. সালাহউদ্দীন কামাল। উদ্বোধক ছিলেন সংগঠনের সহ–সভাপতি মোহাম্মদ রোকশেদ খান, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট লোকসংগীত শিল্পী শিমুল শীল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ মামুনুল ইসলাম চৌধুরী, শামসুল আলম, হাসানুজ্জামান রাসেল, মোহাম্মদ ছরোয়ার উদ্দিন, মোহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ এমরান হোসেন, উত্তম দাশ, ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ, মোহাম্মদ রাজিব, মোহাম্মদ আবদুল গোফরান, আব্বাস উদ্দিন, আবুল কালাম আজাদ, মোহাম্মদ রোমান উদ্দিন, জিয়াউর রহমান, এবাদুল হক, বাবু বিবরন দাশ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে.এম. সালাহউদ্দীন কামাল বলেন– এ সংগঠন অত্র এলাকার আর্তসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এলাকার উন্নয়নে সবাই ঐক্যবদ্ধ হলে জনসাধারণ উপকৃত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া হক ভাণ্ডারী খানকায় কারবালা মাহফিল
পরবর্তী নিবন্ধবিডি রুরাল ওয়াশ প্রকল্প পরিদর্শনে মমতার প্রধান নির্বাহী