সাতকানিয়া চৌকি আদালতে আইনগত সহায়তা দিবস পালন

| বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ at ৭:০৮ পূর্বাহ্ণ

সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতকানিয়া চৌকি আদালতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। গত মঙ্গলবার সাতকানিয়া আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড বিশেষ কমিটির উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

এ উপলক্ষে আদালত চত্বর থেকে এক র‌্যালি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিচারক, আইনজীবী, বিচারপ্রার্থী সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

র‌্যালি পরবর্তী সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া লিগ্যাল এইড বিশেষ কমিটির সভাপতি ও সিনিয়র সহকারী জজ মো. সিরাজ উদ্দিন। সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিচারক হেদায়েত উল্লাহ্‌। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া ও লোহাগাড়া আদালতের বিচারক আরাফাতুল ইসলাম ও দিদারুল ইসলাম। উপস্থিত ছিলেন সাতকানিয়া ও লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত ও প্রশান্ত কুমার ভৌমিক। সভায় বক্তারা সরকারি আইনি সেবা পেতে টোলফ্রি হেল্পলাইন নম্বর ১৬৪৩০ সম্পর্কে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে জাতীয় পুরস্কার জিতলেন চট্টগ্রামের সন্তান সামিন নূর
পরবর্তী নিবন্ধকক্সবাজারে হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার