নিউট্রন ইমেজিং গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য মোহাম্মদ সামিন নূর চৌধুরী যুক্তরাষ্ট্রভিত্তিক ‘নিউট্রন স্ক্যাটারিং সোসাইটি অফ আমেরিকা’ থেকে ২০২৬ সালের ‘উৎকৃষ্ট শিক্ষার্থী গবেষণা পুরস্কার অর্জন করেছেন। তিনি পারডু বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী। জানা যায়, হাইপারস্পেক্ট্রাল নিউট্রন কম্পিউটেড টোমোগ্রাফি (নিউট্রন সিটি) দ্রুততর করার জন্য পরিসংখ্যানভিত্তিক অ্যালগরিদম এবং ত্রিমাত্রিক স্ট্রেইন ম্যাপিংয়ের উন্নত পদ্ধতি উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়। তার গবেষণার মাধ্যমে নিউট্রনভিত্তিক স্ক্যান থেকে আরও সূক্ষ্ম ও বিস্তারিত চিত্র তৈরি করা সম্ভব হচ্ছে, যা চাপের মধ্যে থাকা পদার্থের অভ্যন্তরীণ আচরণ বিশ্লেষণে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।
প্রতি দুই বছর অন্তর অন্তর অনুষ্ঠিত ‘আমেরিকান কনফারেন্স অন নিউট্রন স্ক্যাটারিং’–এর অংশ হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়। ২০২৬ সালের সম্মেলন আগামী ১২ থেকে ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের উবঃৎড়রঃ শহরে অনুষ্ঠিত হবে, যেখানে তিনি আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করবেন। পুরস্কারের অংশ হিসেবে তিনি ১,০০০ মার্কিন ডলার সম্মাননা, একটি স্মারক ফলক এবং সমপরিমাণ ভ্রমণ অনুদান পাবেন।
উল্লেখ্য, সামিন নূর চৌধুরী চট্টগ্রামের সন্তান। তিনি বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. মোঃ নুরুল আমীন চৌধুরী ও মিসেস তাহমিনা পারভীন এর জ্যেষ্ঠ পুত্র এবং তার দাদা পটিয়ার মনসা গ্রামের মরহুম আমির হামজা চৌধুরী এবং তার নানা ক্ষাবিদ মরহুম এ. কে. মাহমুদুল হক। খবর প্রেস বিজ্ঞপ্তির।














