সাত দফা দাবিতে কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিকদের মানববন্ধন

| বুধবার , ২১ অক্টোবর, ২০২৬ at ১০:০৬ পূর্বাহ্ণ

মজুরি বৃদ্ধি, রেশনিং ব্যবস্থা চালু, উৎসব বোনাসসহ সাত দফা দাবিতে চট্টগ্রামে মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন জেলা ও মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

গত রোববার সকাল ১১টায় সংগঠনের উদ্যোগে কাজীর দেউড়ি কাঁচাবাজার প্রাঙ্গণে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে লাল পতাকায় সজ্জিত একটি মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ পারভেজ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শাহিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয় কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত।

সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য দেন মোঃ শরিফুল ইসলাম, মোঃ শাহ আলম, জাহাঙ্গীর আলম, জালাল উদ্দিন, মোঃ সেলিম, আল আমিন, ইসমাইল গনি, মোঃ খলিলুর রহমান, মোঃ মোতালেব, মোঃ করম, মোঃ শফিউল, মোঃ সবুজ ও মোঃ দেলোয়ার। বিভিন্ন বেসিক ইউনিয়নের পক্ষ থেকে সংহতি জানিয়ে বক্তব্য দেন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হানিফ, হোটেল সেন্টমার্টিন কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান এবং ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব), চট্টগ্রামের প্রচার সম্পাদক আবুল বশর। বিশেষ অতিথির বক্তব্য দেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু এবং বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুর রহিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধজঙ্গলখাইন উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ