সাউদার্ন ভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগে মিলাদুন্নবী (সা.) মাহফিল

| মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ, নাত, কিরাত, স্বরচিত কবিতা, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ সেপ্টেম্বর ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

বিভাগীয় প্রধান হাফেজ মুহিউদ্দিন মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী আরিফুর রহমান আবির। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দীন আযহারী, অধ্যাপক ড. মুহাম্মদ নুরুন্নবী, বিভাগের শিক্ষক রেজাউল মোস্তফা রেজা ও সরওয়ার কামাল প্রমুখ।

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)এর জীবন, আদর্শ ও মানবিক শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেরা করদাতা সম্মাননার সংখ্যা কমছে, কিছু ক্ষেত্রে বাড়ছে সুবিধা
পরবর্তী নিবন্ধউন্নত রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের মূল ভূমিকা পালন করতে হবে