উপজেলা পর্যায়ে রাউজানে উৎসবমূখর পরিবেশে ২শত ৩৩ টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়। সনাতন ধর্মাবলম্বিদের এই উৎসবে সকল ধর্মবর্ণের মানুষের মাঝে সেতুবন্ধন রচিত হয়। এমন সুন্দর ও সৌহাদ্যপূর্ণ পরিবেশ রাউজানে বিরাজমান আছে সরকারের ধারাবাহিকতা আছে বলে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতিমূলক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এবি এম ফজলে করিম চৌধুরী এমপি এ অভিমত ব্যক্ত করেন। তিনি সকলকে সতর্ক করে বলেন রাউজানের শান্তিপূর্ণ পরিবেশ ও সম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য স্বাধীনতা বিরোধী চক্র নানামুখি তৎপরতা চালাতে পারে। সকলকে ঐক্যবদ্ধ থেকে তাদের অপতৎপরতা রুখে দিতে হবে। সরকারের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। পূজার শৃঙ্খলা রক্ষা পূজার্থীদের পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মীদের পাশে থাকতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদোয়ানুল ইসলাম, থানার ওসি আবদুল্লাহ আল হারুন, প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন দে প্রমুখ।











