সম্প্রীতির বাংলাদেশ গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপি

| মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২৬ at ৮:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম–৯ সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, বর্তমান সরকার সকল ধর্মের নাগরিকদের সমান সুযোগ–সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। সনাতনী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা চট্টগ্রামসহ সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী সকল ধর্মের সহাবস্থানে সম্প্রীতির বাংলাদেশ গড়তে দিনরাত কাজ করছেন। এজন্য এবারের শারদীয় দুর্গাপূজার ছুটি বাড়ানো হয়েছে। পূজার আর্থিক অনুদানও অতীতের চেয়ে বাড়ানো হয়েছে। তিনি নগরীর মোমিনরোড–চেরাগী পাহাড়স্থ শারদীয় দুর্গাপূজা মণ্ডপে মহানগর ছাত্রদলের সাবেক সহ–সভাপতি মোঃ নুরুল আলমের উদ্যোগে পূজার বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন আলী নুরের সভাপতিত্বে ও এ–ইউনিটের সভাপতি আবুল বশরের সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, মাহবুব রানা, গিয়াস উদ্দিন ভূইয়া, ইউসুফ সিকদার, সাবেক ছাত্রদল নেতা খালেদ সাইফুল্লা। এ সময় আরো উপস্থিত ছিলেন ৩২নং ওয়ার্ড বিএনপি নেতা কলিম উদ্দিন চৌধুরী, মুহাম্মদ হেলাল উদ্দিন, ওয়াকিল আহমেদ সিকদার, আনিসুল হক আনিছ, মুহাম্মদ জামাল, যুবদল নেতা আসাদুর রহমান টিপু, মঈনুদ্দীন খান রাজিব, নুরুল হুদা, মুহাম্মদ ফয়সাল, মুহাম্মদ নাবিল, মুহাম্মদ ইসমাইল, আব্দুল কাদের, শেখ সাদি, মুহাম্মদ ইমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ছেঁড়া বিদ্যুতের তার সরাতে গিয়ে প্রাণ গেল যুবকের
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান