স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম চট্টগ্রামের দ্বি–বার্ষিক সম্মেলন ও ৩২ বছর পূর্তি উৎসবে বক্তারা বলেছেন, সংস্কৃতি জীবনের অবিচ্ছেদ্য অংশ। সংস্কৃতির মূল উদ্দেশ্য সুন্দর সমাজ বিনির্মাণের প্রচেষ্টা। সমাজের সব অসত্য, অন্যায়–অনাচার ও কুসংস্কার দূর করে সত্য ও সুন্দরের চর্চা করাই সংস্কৃতির প্রধান কাজ। তাই সমাজজীবনে সংস্কৃতিচর্চার গুরুত্ব অত্যধিক।
গত ১০ জুন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ। সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক রোটারিয়ান খন রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পপতি ও সঙ্গীত শিল্পী রিয়াজ ওয়ায়েজ। বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান মো. মতিউর রহমান, লায়ন মো.মেজবাহ উদ্দিন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ। এতে রবীন্দ্র সঙ্গীত শিল্পী কাবেরী সেনগুপ্তাকে সম্মাননা প্রদান করা হয়। স্বাগত বক্তব্য রাখেন সহ–সাধারণ সম্পাদক ঝন্টু শীল এবং প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মো. ফারুক। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মানস শেখর, পরিষদের সদস্য সচিব সঞ্জয় কুমার দে, প্রতিষ্ঠাতা সভাপতি কেশব জিপসী, সাবেক কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার, অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান, লায়ন জয়দেব চন্দ্র দাশ, নারায়ণ চন্দ্র দাশ, অধ্যাপক সুকদেব রুদ্র, শিল্পী বনানী শেখর রুদ্র, হোসাইন রিন্টু, সরজিত দাশগুপ্ত, রিটন সূত্রধর ও রতন মজুমদার। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে নিধি কীর্তনিয়া। এরপর স্বরলিপির শিশু ইউনিটের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উপস্থাপনা ও ধারা বর্ণনায় ছিলেন প্রবীর পাল ও ত্রিয়মা রায়। প্রেস বিজ্ঞপ্তি।











