সমপ্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম

কাট্টলীতে সাঈদ আল নোমান এমপি

| শনিবার , ১৭ অক্টোবর, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

১৬ অক্টোবর সন্ধ্যা ৬ টায় নগরীর দক্ষিণ কাট্টলী উত্তর নাথপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজার উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীতে মঙ্গল প্রদীপ প্রজ্জোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাইদ আল নোমান।

এতে সাঈদ আল নোমান এমপি বলেন, চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বী মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাঁর আগমনকে ঘিরে চট্টগ্রামের মানুষের মধ্যে প্রত্যাশা, উৎসাহ ও আন্তরিকতার এক ইতিবাচক আবহ তৈরি হয়েছে। আবহমানকাল থেকেই আমার এই প্রাণের চট্টগ্রাম সামপ্রদায়িক সমপ্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল ঐতিহ্য ধারণ করে আসছে। ধর্ম বর্ণ সমপ্রদায়ের ভিন্নতা সত্ত্বেও এ অঞ্চলের মানুষ পারস্পরিক সহাবস্থান, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধকে সমুন্নত রেখেছেন। আমরা বিশ্বাস করি, একটি বৈষম্যহীন, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষের সমান অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য।

উত্তর নাথ পাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজার উদযাপন পরিষদের সভাপতি শিপন চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন কুমার নাথের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য আবুল হাশেম, মোশাররফ হোসেন ডিপ্টি, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, পূজা কমিটির সাংস্কৃতিক সম্পাদক নকুল চৌধুরীসহ সিনিয়র নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধর্মীয় পরিচয়ের কারণে কোনো মানুষ যেন বৈষম্যের শিকার না হয়
পরবর্তী নিবন্ধরিডার্স স্কুল অ্যান্ড কলেজে আন্তঃহাউস সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ