হে রাত! তুমি বড় অসভ্য
কল্পনার চেয়েও নিকৃষ্ট তোমার আচরণ
সারাটি দিবস– ঘাম ঝরা প্লাবনে
কিঞ্চিত সুখের আশায়
দাহ হয় জীবন্ত আত্মা চিতার আগুনে।
চিরচেনা মানুষগুলি
মগজহীন মাথার খুলি
মনুষ্যত্ব বিকিয়ে বীভৎস রূপে দাঁড়ায়
ভাসমান খড়ের মতো
আশ্রিত হয়ে ঘরের কোণে দাবানল হয়ে।
নির্লজ্জ চুলগুলি
রশির মতো পেচিয়ে নেয়
ক্লান্তিতে ভরা শ্রান্তির দেহ নষ্টতার উল্লাসে
কাকের সাথে স্বর বিনিময় হয়
যৌবনের লজ্জাগুলি ছিনিয়ে নিতে।
বিবেক বর্জিত রাক্ষসী প্রিয়া পেচার মতো মুখে
রক্তখেকো জানোয়ার রূপে
হায়েনার গর্জনে সভ্যতার মৃত্যু হয়
হাজার অভিযোগে লক্ষ কোটি চাওয়ায়।







