ভালোবাসার আগের থেকেও
তুমি আমার ভালোলাগার ছিলে।
ভালোলাগার আগের থেকেও
তুমি আমার পছন্দের ছিলে।
পছন্দের আগের থেকেও
তুমি আমার মুগ্ধতার ছিলে।
মুগ্ধতার আগের থেকেও
তুমি আমার ভূমিষ্ঠ না হওয়ার
সত্যি এক অদ্বিতীয় প্রেম ছিলে।
শিউলি বড়ুয়া | বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৩৬ পূর্বাহ্ণ
