সপ্তাহের মাঝামাঝি সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে

| মঙ্গলবার , ৮ জুন, ২০২১ at ৭:১৮ পূর্বাহ্ণ

সপ্তাহের মাঝামাঝি বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। গতকাল সন্ধ্যা ছয়টায় দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা,ময়মনসিংহ, বরিশাল,চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধ৩৯ দলকে ‘অডিট রিপোর্ট’ দিতে ইসির চিঠি
পরবর্তী নিবন্ধএস এম ইউসুপ সিআইপির স্মরণসভা