বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে নগরে অনুষ্ঠিত হয়েছে ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব–২০২৬। সতেজ হেলথ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান সৈয়দ মাহবুব–ই–করিম। নিষ্পাপ অটিজমের সিইউ ঝুলনকান্তি দাশের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সতেজ হেলথ ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক রিয়াজ ইউছুপ পারভেজ। উৎসবে অটিজম শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয়। পরে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












