শোক দিবস উপলক্ষে ৩ দিন বিনামূল্যে ডেঙ্গু টেস্ট সুবিধা চমেক হাসপাতালে

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৪ আগস্ট, ২০২৩ at ৮:০৫ পূর্বাহ্ণ

জাতীয় শোকদিবস উপলক্ষে তিনদিন বিনামূল্যে ডেঙ্গু (এনএস–ওয়ান) টেস্ট করাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল। ১৫ থেকে ১৭ আগস্ট পর্যন্ত হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার (ওসেক) ও প্যাথলজি ল্যাবে বিনামূল্যে এ টেস্ট করা যাবে। জাতীয় শোক দিবস উপলক্ষে এ উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান আজাদীকে বলেন, শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে আমরা তিনদিন ডেঙ্গু (এনএস–ওয়ান) টেস্ট ফ্রি করানোর সিদ্ধান্ত নিয়েছি। এই সময়ে ডেঙ্গু (এনএস–ওয়ান) টেস্টের বিপরীতে সেবা প্রার্থীদের কাছ থেকে কোনও ফি নেয়া হবে না। প্রসঙ্গত, সরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্ট বাবদ ফি ৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। বেসরকারি হাসপাতালে এ ফি ৩০০ টাকা।

পূর্ববর্তী নিবন্ধআয়কর বিবরণী জমা দেওয়া যাবে যেকোনও সময় : এনবিআর
পরবর্তী নিবন্ধসিদ্দিকুর রহমান স্ট্যান্ডার্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক