শুভেন্দুর সহকারীর গতিরোধ করে ভুয়া নম্বরপ্লেটের গাড়ি গুলি করে বাইকে আসা ব্যক্তি

| শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে (পিএ) গুলি করে হত্যার ঘটনায় ভুয়া নম্বরপ্লেট লাগানো একটি গাড়ি ও চারটি মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার মধ্যমগ্রামের দোহাড়িয়াতে চন্দ্রনাথ রথ আততায়ীর গুলিতে নিহত হন। খবর বিডিনিউজের।

নিজ বাড়ি থেকে মাত্র ১৭০ মিটার দূরে তাকে হত্যা করা হয়। কলকাতার উত্তর দিকের এলাকাটি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির অন্তর্ভুক্ত। দোহাড়িয়াতে আসার পর পেছনে থেকে আরেকটি গাড়ি হঠাৎ করে সামনে এসে আড়াআড়ি রাস্তা আটকে দাঁড়িয়ে চন্দ্রনাথকে বহনকারী গাড়ির গতিরোধ করে। এসময় পেছনে মোটরসাইকেলে থাকা আততায়ীরা সামনে এসে গাড়ির জানালা দিয়ে গুলি করে তাকে হত্যা করে। যে গাড়িটি চন্দ্রনাথের গাড়ির গতিরোধ করে সেটি ঘটনাস্থলে ফেলেই মোটরসাইকেলে করে পালিয়ে যায় আততায়ীরা।

পরে তদন্তে দেখা যায়, আততায়ীদের ব্যবহার করা গাড়িটির নম্বরপ্লেট নকল। এমনকি গাড়ির চেসিস নম্বরও ঘষে মুছে ফেলা হয়েছে। মোটরসাইকেলের আরোহীরা চন্দ্রনাথের গাড়ি অনুসরণ করে আসছিল, তাদের বাইকে কোনো নম্বরপ্লেট ছিল না।

পূর্ববর্তী নিবন্ধহরমুজে চোখ রেখে লোহিত সাগরে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স
পরবর্তী নিবন্ধআকাশসীমা দিতে সৌদির অস্বীকৃতিতে স্থগিত হয় ট্রাম্পের হরমুজ অভিযান