শিশুসাহিত্য একাডেমি সম্মাননা পাচ্ছেন তিন কৃতী লেখক

| রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মাননা ২০২৬ পাচ্ছেন দেশের তিন কৃতী লেখক। তাঁরা হলেন : শিশুসাহিত্যিক দিলারা মেসবাহ (১৯৫০), দীপংকর চক্রবর্তী (১৯৫১) ও ওবায়দুল সমীর (১৯৬৭)। একাডেমির জুরি বোর্ডের এক সভায় এ ঘোষণা দেওয়া হয়। আগামী ৩০ ও ৩১ অক্টোবর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত শিশুসাহিত্য উৎসব ২০২৬ মঞ্চে তাঁদের হাতে এ পদক তুলে দেওয়া হবে। দেওয়া হবে সম্মাননা স্মারক, উত্তরীয়, উপহার ও সম্মানী।

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির পরিচালক রাশেদ রউফের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন লেখক সনজীব বড়ুয়া, বিপুল বড়ুয়া, দীপক বড়ুয়া, অরুণ শীল, মাহবুবুল হাসান, জসীম মেহবুব, সৈয়দ খালেদুল আনোয়ার, কেশব জিপসী, আবুল কালাম বেলাল, আজিজ রাহমান, মিজানুর রহমান শামীম, অমিত বড়ুয়া, ইফতেখার মারুফ, আনোয়ারুল হক নূরী, গোফরান উদ্দীন টিটু, নিজামুল ইসলাম সরফী প্রমুখ।

সভায় বলা হয়, ‘শিশুসাহিত্য উৎসব’ বেশ কয়েক বছর ধরে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারে ৩০–৩১ অক্টোবর দু‘দিনব্যাপী চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। উৎসবে দেশের প্রায় তিনশ’ লেখক অংশ নেবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন। উৎসবে অংশগ্রহণেচ্ছুদের দ্রুত নাম নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো হয়। আগ্রহীদের ০১৮১৮–০১৬৫৮০ নম্বরে নিবন্ধন ফি বিকাশ করতে হবে। রেজিস্ট্রশনের শেষ তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিবেক ও মানবিকতার উন্নয়ন ঘটাতে হবে
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ফিল্ড ওয়ার্ক