শিশুদের সৃজনশীল ভবিষ্যতের স্বপ্ন বলতে ড্রিমস্কেপ শিরোনামে বরেণ্য চিত্রশিল্পীদের সমন্বয়ে ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করেছে যৌথভাবে বাংলাদেশ আটিস্ট গ্রুপ ও বাংলারুট ফাউন্ডেশন।
গতকাল শনিবার দিনব্যাপী হালিশহর হাউজিং এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের অনুপ্রাণিত করতে বরেণ্য চিত্রশিল্পী স্কুলের বিভিন্ন অংশে ছবি আঁকেন।
বরেণ্য শিল্পীদের মধ্যে ছবি আঁকায় অংশ নেন চবি চারুকলা ইনিস্টিটিউটের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দীন, অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, সহযোগী অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া, সহযোগী অধ্যাপক হায়দারী আন্দালুসিয়া, ভাটিয়ারি ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক কামরুন নাহার আশা, শিল্পী রাজন নন্দী, মোহাম্মদ আরিফুজ্জামান চৌধুরী, পলাশ সরকার, অরুপ বড়ুয়া ও বাংলাদেশ আর্টিস্ট গ্রুপের সভাপতি সাইফুল ইসলাম।
কর্মসূচির শুরুতে স্কুল প্রাঙ্গণে শিল্পী ও অতিথিদের অভ্যার্থনা জানান স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইমুননেছা ও বাংলারুট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক মির্জা সুলতানা রাজিয়া।
ড্রিমস্কেপের এ আয়োজনে অধ্যাপক মো. জসিম উদ্দিন বলেন, মানুষ নিয়ত তার দৃষ্টি সীমানাকে প্রসারিত করলে যে বর্র্ণিল আলো দেখতে পায় তাতে ছড়িয়ে রয়েছে প্রকৃতির বহুমাত্রিক রং ও রূপ। প্রেস বিজ্ঞপ্তি।











