শিল্পী লিটন দাশের একক শাস্ত্রীয় উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান

| সোমবার , ২৫ মে, ২০২৬ at ৯:৪০ পূর্বাহ্ণ

ফৌজদারহাট ক্যাডেট কলেজ ও শ্রুতিঅঙ্গনের প্রশিক্ষক শিল্পী লিটন দাশের একক শাস্ত্রীয়উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান শ্রুতিঅঙ্গন বাংলাদেশ স্টুডেন্ট ফোরামের আয়োজনে গতকাল সোমবার নগরীর থিয়েটার ইনস্টিটিউটে রফিকুল ইসলামের সভাপতিত্বে, অম্লান নন্দী ও প্রণিতা দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রফেসর ড. অনিমেশ কুমার চক্রবর্তী, তিনি বলেন, উচ্চাঙ্গ বা শাস্ত্রীয়সংগীত হলো সংগীতের মূলভিত্তি। উপশাস্ত্রীয় সংগীতের ক্ষেত্রে অবদান রাখতে হলে শাস্ত্রীয়সংগীত চর্চার কোন বিকল্প নেই। চুয়েটের স্থপতিও পরিকল্পনাবিদ শিল্পী কানু কুমার দাশ বলেন শ্রুতিঅঙ্গন স্টুডেন্ট ফোরাম এর ছাত্রছাত্রীদের গুরুভক্তি বর্তমান সমাজের জন্য একটা বিরল উদাহরণ যেখানে গুণীর কদর নেই সেখানে গুণী জন্মগ্রহণ করে না। ২য় পর্বের শুরুতে মঙ্গলদ্বীপ প্রজ্জোলনের মাধ্যমে মিশ্র ভূপালী রাগে পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তী কতৃক রচিত গুরুবন্দনা ‘হে মোর সুরের গুরু বন্দী তব রাতুল চরণ’ এবং শিলী লিটন দাশের রচনায়: মিশ্র কিরোয়ানী রাগে স্বরমালা পরিবেশন করেন শ্রুতিঅঙ্গন বাংলাদেশ স্টুডেন্ট ফোরামের ছাত্রছাত্রীবৃন্দ। এরপর মঞ্চে আসেন শিল্পী লিটন দাশ।

তিনি প্রথমে বিলম্বিত একতালে ও ত্রিতালে রাগ শুদ্ধকল্যাণ পরিবেশন করেন, তারপর মিশ্র কিরোয়ানী রাগপ্রধান গান, তোরে বিনা মোহে চেন নাহি, মিশ্র ভৈরবী রাগে ঠুমরী ‘আয়ে না বালমা কাঁ করু সজনী’, মিশ্র পিলু রাগে বসনে লাগাতে রং বারন নাহিগো তার, ভৈরব ভজন বাজেরে মুরলিয়া বাজে, নজরুল সংগীত বসন্ত মূখর আজি, হে প্রিয় আমারে দিব না ভুলিতে, শিবরঞ্জনী রাগে, আমারে ভুলেছ বলে, মনোরঞ্জনী রাগে, ওগো বৈশাখী ঝড়, আধুনিক পর্যায়ের, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়ও, ভৈরবী রাগে, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল, রাগপ্রধান: হে প্রিয় তোমার আমার মাঝে বিরহের পারাবার কেমনে হইব পার, শেষে একটা ভজন পরিবেশনা শেষ করেন।

যন্ত্রাংশে ছিলেন, কিবোর্ডে, নিখিলেশ বড়ুয়া, বেহালায়, শ্যামল চন্দ্র দাস, অক্টোপ্যাডে, নন্দন নন্দী, গীটারে, সূচয়ন দে, হারমোনিয়ামে, নিলয় দত্ত, তানপুরায়, নিপা দত।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপে ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ জ্যোতিদের
পরবর্তী নিবন্ধনয় জাতিগোষ্ঠীর পরিবেশনায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে ‘পাহাড়ে ঈদ’