হযরত শাহ বদর আউলিয়া (রহ.) আজিজিয়া দরসে নেজামী মাদ্রাসার পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে গত ৬ জুন সকালে আঞ্জুমানে কাদেরিয়া চিশতীয়া আজিজিয়া মহানগর শাখার ব্যবস্থাপনায় আন্দরকিল্লাস্থ কমপ্লেক্স ও মাদ্রাসা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্ট চেয়ারম্যান আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী (মজিআ)। তিনি বলেন, দ্বীনি ও আধুনিক শিক্ষার মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মুফাসসিরে কোরআন আল্লামা গাজী শফিউল আলম নেজামী, ছিপাতলী আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, অধ্যক্ষ লোকমান চিশতী, কামাল উদ্দিন আজিজি, শফিউল আলম আজিজি, ইয়াছিন আনসারী আল মাদানী, মাওলানা নেজামুল ইসলাম আলকাদেরী, মাওলানা সৈয়দ শরিফ উদ্দিন আনসারী, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, মাওলানা বেলাল উদ্দিন নোমানী, মুহাম্মদ জয়নাল আবেদীন, মাওলানা শফিকুল ইসলাম, শাহজাদা আবু ছালেহ মো. গোলাম কাদের, শাহজাদা আবু রায়হান মো. গোলাম মঈনুদ্দিন, মাওলানা রিয়াজ উদ্দিন, হাফেজ মাওলানা আরিফ, হাবিব উল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











